সারাদেশ

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পৌরসভা কার্যক্রম

আব্দুল্লাহ হেল বাকী, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে নিজস্ব নামে কোনো জায়গা না থাকায় প্রায় ১৭ বছর ধরে নিজস্ব ভবন ছাড়া চলছে পৌরসভার কার্যক্রম। ৪ নম্বর উমার ইউনিয়ন পরিষদের ভবনে এবং পরিত্যক্ত জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পৌরসভার সব কার্যক্রম।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৫ জুলাই ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় ধামইরহাট পৌরসভা। সেখানে দীর্ঘ ১৮ মাস জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান চপল চৌধুরী। পরে ২০০৬ সালের ৩০ মে নির্বাচন হলে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমানকে ছাতা মার্কায় ২৬ ভোটে পরাজিত করেন আওয়ামী লীগ প্রার্থী মো. আমিনুর রহমান। ২০১১ সালে পৌরসভাটি ‘খ’ শ্রেণিতে উন্নীত করা হয়।

পরে মামলা জটিলতায় প্রায় ১০ বছর বন্ধ ছিল পৌর নির্বাচন। দীর্ঘ অপেক্ষা শেষে ২০২১ সালের ৩০ জানুয়ারি পুনরায় আওয়ামী লীগ প্রার্থী মো. আমিনুর রহমান দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। সব মিলিয়ে প্রায় ১৭ বছর পেরিয়ে গেলেও জায়গা সংকটে কোনো নিজস্ব ভবন হয়নি এ পৌরসভায়। হয়নি উল্লেখযোগ্য তেমন কোনো উন্নয়ন। নিজস্ব ভবন ও জনবল সংকটে সঠিক সেবাগ্রহণ থেকে ব্যাহত হচ্ছে সাধারণ পৌরবাসী। বর্তমানে এ পৌরসভায় মোট ভোটার রয়েছেন ১২ হাজার ৬৪০ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ২২৭ জন এবং নারী রয়েছেন ৬ হাজার ৪১৩ জন।

সম্প্রতি পৌর নির্বাচনে একঝাঁক নতুন মুখ এসেছে জনপ্রতিনিধির তালিকায়। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে ধামইরহাট পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ থেকে শুরু করে সব সমস্যার অবসান কাটিয়ে এই পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করবে এমনটা প্রত্যাশা করছে সাধারণ জনগণ।

পৌর মেয়র আমিনুর রহমান জানান, নিজস্ব কোনো জায়গা না থাকায় বর্তমানে ইউনিয়ন পরিষদের ভবনে পৌরসভার কাজ চলছে। নতুন জায়গা ক্রয়ের বিষয়ে আলাপ চলছে। আশা করছি খুব দ্রুত জায়গা পেলে পৌর ভবন নির্মাণ করা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা