সারাদেশ

সব রোহিঙ্গা ক্যাম্প লকডাউন

কক্সবাজার প্রতিনিধি:

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের সবকটি ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসক। এ তথ্য নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহাবুবুল আলম তালুকদার। রোহিঙ্গা ক্যাম্পগুলো জনঘনত্বপূর্ণ বসতি এলাকা হওয়ায় আজ (৮ এপ্রিল)সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান,'আগে থেকেই রোহিঙ্গা ক্যাম্পগুলো অঘোষিত লকডাউন ছিল। শুধু ঘোষণা হয়নি। গত ১১ মার্চ থেকে সেখানে এনজিও সংস্থাদের কাজ বন্ধ করে দেয়া হয়। কেবলমাত্র অতি জরুরি কার্যক্রম চালু ছিল।'

'তবে আজ থেকে কক্সবাজার জেলা প্রশাসক পুরো জেলা লকডাউন করেছেন। ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলো লকডাউনের আওতায় থাকবে। সেখানে বাইরে থেকে কোনও মানুষ যাতে ঢুকতে না পারে, এ বিষয়ে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা