সারাদেশ

রংপুরে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে সড়ক দুর্ঘটনায় নাহিদ (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বদরগঞ্জের নাগেরহাটে।

নিহত নাহিদ নাগেরহাটের পার্শ্ববর্তী সাহেবগঞ্জ গ্রামের কৃষক শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় ওই মাদ্রাসাছাত্র সাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলো। সে নাগেরহাটে আসলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়।

এ ব্যাপারে বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলী বলেন, সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের কথা শুনেছি। তবে এ বিষয়ে কেউ এখনো অভিযোগ দেয়নি। বদরগঞ্জ থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা