সারাদেশ

চট্টগ্রাম বারে সভাপতি বিএনপির, সম্পাদক আ.লীগের

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদে আওয়ামী লীগ এবং ছয়টি পদে বিএনপি-জামায়াত সমর্থকরা জয়ী হয়েছেন। এরমধ্যে সভাপতি পদে জয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থকদের প্যানেল আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এনামুল হক।

সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের আবুল হোসাইন মোহাম্মদ জিয়াউদ্দিন। বুধবার (১০ ফেব্রুয়ারি) দিনভর ভোটগ্রহণের পর রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হুমায়ুন আকতার মোস্তাক ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, সমিতির ১৯টি পদের মধ্যে আইনজীবী সমন্বয় পরিষদ ১৩টি এবং আইনজীবী ঐক্য পরিষদ ছয়টি পদে বিজয়ী হয়েছে।

এরমধ্যে সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থকদের প্যানেল আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এনামুল হক ১ হাজার ৮৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ সমর্থকদের প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী আবু মো. হাশেম ১ হাজার ৫৪৯ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের আবুল হোসাইন মোহাম্মদ জিয়াউদ্দিন পুনরায় নির্বাচিত হয়েছেন; তিনি ১ হাজার ৯৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সমমনা আইনজীবী সংসদের প্রার্থী তৌহিদুল মুনির চৌধুরী টিপু পেয়েছেন ৭২০ ভোট।

জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে ঐক্য পরিষদের সৈয়দ আনোয়ার হোসাইন (১৬৯১ ভোট), সহ-সভাপতি পদে সমন্বয় পরিষদের আলী আশরাফ চৌধুরী (১৮৯৬ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের মোহাম্মদ আব্দুল আল মামুন (১৪৫৯ ভোট), অর্থ সম্পাদক পদে সমন্বয় পরিষদের এসএম অহিদুল্লাহ (২১৫১ ভোট), পাঠাগার সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. নজরুল ইসলাম (২২১৪ ভোট), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. মনজুরুল আজম চৌধুরী (১৮২৬ ভোট), তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ঐক্য পরিষদের মাহমুদ উল আলম চৌধুরী মারুফ (২০২৬ ভোট) জয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যের ১০টি পদে সমন্বয় পরিষদের সাতজন এবং ঐক্য পরিষদের তিনজন প্রার্থী জয়ী হয়েছেন। তারা হলেন- সমন্বয় পরিষদের ফাতেমা নারগিস হেলনা, এসএম আরমান মহিউদ্দিন, আবু নাসের রায়ান, সাহেদা বেগম, কাইরুন্নেসা, জোহরা সুলতানা মুনিয়া ও মমিনুর রহমান। ঐক্য পরিষদের মারুফ মো. নাজেবুল আলম, নুর কামাল ও মো. সরওয়ার হোসাইন লাভলু।

এবারের নির্বাচনে ১৯টি পদে ৪০ জন প্রার্থী ছিলেন। তিন হাজার ৩৯৪ জন ভোটারের মধ্যে দুই হাজার ৮৫৬ জন আইনজীবী ভোট দিয়েছেন।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা