সারাদেশ

মণিরামপুরের সেই এসিল্যান্ড প্রত্যাহার

যশোর প্রতিনিধি:

বয়স্ক নাগরিকদের অপমান করায় যশোরের মণিরামপুরের সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে অব্যাহতি দিয়ে বিভাগীয় কমিশনারের অফিসে সংযুক্ত করা হয়েছে। এবং অফিস খোলার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে ইউএনওকে নির্দেশ দেয়া হয়েছে। লাঞ্ছিত নাগরিকের বাড়ি গিয়ে এসিল্যান্ডকে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। শনিবার সকালে জনপ্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম নিয়ন্ত্রণে যশোরের মণিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে গতকাল (২৭ মার্চ) বিকেল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় চিনাটোলা বাজারে তাদের সামনে পড়েন দুই বৃদ্ধ।এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন। অপরজন রাস্তার পাশে বসে কাঁচা তরকারি বিক্রেতা। তাদের মুখে মাস্ক না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান শাস্তি হিসেবে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। শুধু তাই নয়, এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজের মোবাইল ফোনে এ চিত্র ধারণ করেন। এর পর আরেক ভ্যান চালককে একই ভাবে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন।

গতরাতে এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিভিন্ন মহল থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, তিনি যে কাজ করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা আমাদের কাজ নয়। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা