সারাদেশ

বেতনের দাবিতে বিরলে প্রাণ গেল ১ জনের

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরলে রুপালী বাংলা জুট মিলে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনকারী শ্রমিকের ওপর পুলিশের গুলিতে এক পান দোকানদার নিহত হয়েছেন বলে জানা গেছে ।

নিহত পান দোকানদারের নাম সুরত আলী (৪০)। তিনি বিরল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হুসনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

বুধবার (২৫ মার্চ) বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় মিলের তিন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের লাঠিচার্জে কমপক্ষে আরও ১৫ শ্রমিক আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুইজনকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একজনকে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন শ্রমিক রাজ কুমার, রায়হান ও ইব্রাহীম। এদের মধ্যে রাজ কুমারকে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এবং রায়হান ও ইব্রাহীমকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

জানা যায়, মিলের মালিক বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ। করোনার কারণে মিল বন্ধ হয়ে যাবে এমন খবরে বিকেল থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এ সময় মিল কর্তৃপক্ষ পুরো বকেয়া বেতন দিতে গড়িমসি শুরু করে। শ্রমিকদের কারও চার সপ্তাহের কারও তিন সপ্তাহের বেতন বকেয়া ছিল।

মিল কর্তৃপক্ষ ৫ দিনের বেতন দিতে চাইলে শ্রমিকরা মিল বন্ধের আগে পুরো বকেয়া বেতন দাবি করে। এ নিয়ে মালিক-শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে এক পর্যায়ে মালিক পক্ষ কোনো বেতন দেবে না বলে জানালে শ্রমিকরা রাত ৮টার দিকে মিলে ভাঙচুর শুরু করে।

এসময় মালিক পক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সুরত আলী গুলিবিদ্ধ হন।

গুলিতে আহত সুরত আলীকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি মেডিকেল অফিসার ডা. তানজিমুল হক জানান, হাসপাতালে আনার আগেই সুরত আলী মারা যান। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি লাগে। এতে তিনি মারা যান।

বিরল থানার ওসি শেখ মোঃ নাসিম হাবিব জানান, বিক্ষোভকারীরা পুলিশের ওপর আক্রমণ করায় বাধ্য হয়ে প্রথমে লাঠিচার্জ, পরে ৩ রাউন্ড টিয়ার শেল এবং শেষে ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। বিক্ষোভকারীদের হামলায় ৩ পুলিশ কর্মকর্তা আহত হন বলেও জানান তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা