সারাদেশ

সাভারে গৃহকর্মীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার সিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানার বাবলাবনা গ্রামের মইনুল ইসলামের ছেলে রাজু আলী (৩৫) ও একই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজ আলী (২০)।

পুলিশ জানায়, ধর্ষিতা অন্যের বাসায় কাজ করেন গৃহকর্মী হিসেবে। কাজের সুবাদেই তাদের সাথে পরিচয় হয় ওই নারীর। পরিচয়ের কারণে অভিযুক্তরা সাভারে প্রায়ই বেড়াতে আসতে বলেন ভুক্তভোগী নারীকে। গতকাল শুক্রবার ধর্ষক রাজু তাকে সাভারে বেড়াতে আসার জন্য জোর অনুরোধ করে। অনুরোধের এক পর্যায়ে তিনি রাজি হয়ে তাদের বাসায় আসেন।

আসার কিছুক্ষণ পড়েই তাকে কুপ্রস্তাব দেন তারা। রাজি না হওয়ায় দুপুরে তাকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় চিৎকার করার চেষ্টা করলে রাজু ধারালো ব্লেড দিয়ে গলায় রক্তাক্ত জখম করে। ভুক্তভোগীর চিৎকার শুনে তাকে উদ্ধার করে স্থানীয়রা তখন অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তাদের ৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা