মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সারাদেশ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে দূরপাল্লার বাস রয়েল এক্সপ্রেসের ধাক্কায় ইটভাঙা গাড়ির দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মেহেরপুর সদর উপজেলার দীনদত্ত ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিশ্বাসপাড়া এলাকার বদর আলির ছেলে ওয়াসিম (৩০) ও তার দুলাভাই (বোন জামাই) একই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে জাফর আলি (৪২)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বরিশাল কুয়াকাটা থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেসের বাসটি সামনে থেকে আসা ইট ভাঙা গাড়িটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইটভাঙা গাড়িতে থাকা শ্যালক দুলাভাইয়ের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের একটি টীম উপস্থিত হয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। আহতকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা