সারাদেশ

কুড়িগ্রামে দুই সন্তানের জননীকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই সন্তানের জননী এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ধর্ষণের শিকার ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনীরাম গ্রামের গৃহবধূ জানান, কাজের প্রয়োজনে তার স্বামী দীর্ঘদিন থেকে বাড়ি ছেড়ে কুমিল্লাসহ দূরের জেলায় অবস্থান করছেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের জাহেদুল ইসলাম নোকাপের বখাটে ছেলে আতাউর রহমান (২৪) প্রায় সময় মোবাইল ফোনে কুরুচিপূর্ণ কথা বলতো এবং অনৈতিক কাজের প্রস্তাব দিত। গত দুই সপ্তাহ থেকে অনৈতিক কাজের প্রস্তাবের মাত্রা আরও বেশি হয়।

তিনি বলেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে আতাউর রহমান কৌশলে দরজা খুলে ঘরে প্রবেশ করে। প্রথমে ওই গৃহবধূর মুখ চেপে ধরে শারীরিক নির্যাতন চালায় আতাউর। পরে জোরপূর্বক ধর্ষণ করে তাকে। তার চিৎকার শুনে তার শাশুড়ি ধর্ষক আতাউরকে আটকের চেষ্টা করে। এ সময় বৃদ্ধা শাশুড়িকে মারপিট করে পালিয়ে যায় আতাউর।

গৃহবধূ আরও জানায়, আতাউরের মারপিটে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়েছে। মারপিটের সময় তার নাকের ফুল ভেঙ্গে ফেলে ধর্ষক আতাউর। ঘটনার সময় আতাউরকে ধর্মের ভাই বলে ডেকেও রেহাই পায়নি সে। তার ওপর পাশবিক নির্যাতনকারী আতাউরের সঠিক বিচার চান তিনি।

ধর্ষক আতাউর রহমানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। বড়ভিটা
ইউনিয়নের পূর্বধনীরাম ২ নম্বর ওয়ার্ডের মেম্বার উজির আলী এ ঘটনার নিন্দা জ্ঞাপন করে বলেন, অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত বিচার চান তিনি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, গৃহবধূ ধর্ষণের ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা