সারাদেশ

সিলেটে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যাক্তি বেকামুড়া গ্রামের মৃত গোপাল করের ছেলে রতন কর (২১)।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জের এক কিশোরীকে অপহরণ করে সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে রতন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে ঐ কিশোরী ফেঞ্চুগঞ্জ থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দাখিল করে।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে বুধবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে শহরতলীর টুকেরবাজার থেকে রতনকে গ্রেপ্তার করে তারা। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা