সারাদেশ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে প্রতিমন্ত্রী ও রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গত ১৪ জুলাই মঙ্গলবার লিখিত অভিযোগটি করেন উপজেলার হুড়কা গ্রামের বাসিন্দা মৃত গুরুদাশ ঘরামীর ছেলে উত্তম ঘরামী।

লিখিত অভিযোগে তিনি জানান, বিজ্ঞ আদালতের মাধ্যমে নিলাম খরিদ করে ৫.৩০ একর জমিতে শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করে আসছেন।

২৫ মে রাত অনুমান ১২ টার সময় কতিপয় ঘেরদখলবাজ লোকজন নিয়ে তার ঘেরে চড়াও হয়। এরপর বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে জানালে তিনি স্থানীয় হুড়কা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেনের মাধ্যমে শালিশ বৈঠক করা হয়। প্রতিপক্ষ ইকরাম ফারাজি, রবিউল হাফেজ, মহম্মদ আলী ও শাহাজালাল ঘেরের পক্ষে কোন কাগজপত্র দেখাতে না পেরে ঘের ছেড়ে চলে যায়। পরবর্তীতে আবারো তারা ঘেরের দখল নিয়ে চারো পেতে মাছ ধরা শুরু করে। এতে তাদের এক লক্ষ টাকার ক্ষতি হয়।

পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশনা অমান্য করে প্রতিপক্ষ জোরপূর্বক মাছ ধরে নিচ্ছে। তাদের বাঁধা দিলে তারা হিন্দু এলাকায় বহু মামলার আসামী সন্ত্রাসী মহম্মদ আলীকে দিয়ে হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইকরাম ফারাজি, শাহাজালাল ও রবিউল এর কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বৈধ মালিকের কাছ থেকে জমির লিজ নিয়ে তারা ঘের করছেন, কাউকে ভয়ভীতি দেননি।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজিব আল রশিদের কাছে জানতে চাইলে বলেন, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগীরা প্রতিমন্ত্রীর জোর হস্তক্ষেপ কামনা করেছেন

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা