সারাদেশ

সৎ ভাইয়ের বিরুদ্ধে বোনের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব কামারখাড়া গ্রামে বসতবাড়ি থেকে বের হওয়ার একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী এক নারী।

আবেদনকারী মরিয়ম বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ৩০ বছর ধরে তিনি ও তাঁর পরিবার যে রাস্তা ব্যবহার করে যাতায়াত করে আসছিলেন, সেটি তাঁর সৎ ভাই ইউনুছ শেখ বন্ধ করে দিয়েছেন ১ মাস যাবৎ। ফলে পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

তিনি আরও জানান, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। পরে বাধ্য হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ বিষয়ে ইউনুছ শেখ বলেন, আমি রাস্তা বন্ধ করিনি। সারাদিন খোলা থাকে, এশার নামাজ পরে এসে তালা দিয়ে রাখি। ওই (বোন) মানুষের কাছে মিথ্যা অভিযোগ করে।

এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রকৃত ঘটনা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দ্রুত তদন্ত করে চলাচলের পথ উন্মুক্ত করার পাশাপাশি স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও একাধিক স্থানীয়রা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা