সারাদেশ

ধর্ষণের পর কলেজ ছাত্রীর ছবি ফেসবুকে

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেওয়ার অভিযোগে গোপাল কৃষ্ণ মহন্ত বাঁধন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পার্বতীপুর রেলওয়ে পুলিশ।

গ্রেপ্তারকৃত গোপাল কৃষ্ণ মহন্ত বাধন পার্বতীপুর রেলওয়ে কলোনির সাহেবপাড়া এলাকার বিশ্বজিৎ কুমার মহন্তের ছেলে ও একটি বেসরকারি পলিটেকনিক কলেজের চতুর্থ সেমিস্টারের ছাত্র।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এমদাদুল হক জানান, গোপাল কৃষ্ণ মহন্ত বাঁধন একই এলাকার একাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে ফেসবুকে পরিচয় গোপন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই একপর্যায়ে বাঁধন শুক্রবার বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে অশ্লীল ছবি ধারণ করে। পরে মেয়েটি তার ধর্মীয় পরিচয় জানতে পেরে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করলে গোপাল কৃষ্ণ মহন্ত মোবাইল ফোনে ধারণকৃত অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

এ বিষয়ে সোমবার (১২ অক্টোবর) রাতে কলেজছাত্রীর মা বাদী হয়ে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রেলওয়ে পুলিশ সোমবার রাতেই গোপাল কৃষ্ণ মহন্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ওসি এমদাদুল হক জানান, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ধর্ষক গোপাল মহন্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা