সারাদেশ

ভোলায় যুব  প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার বাংলাবাজারে যুব প্রশিক্ষণ কেন্দ্রে তিন মাস মেয়াদী গবাদী পশু, হাস, মুরগি, পালন প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের ৮২তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বাংলাবাজার যুব প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে ৮২তম ব্যাচের এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, দেশের শিক্ষিত বেকার যুব সমাজকে এই প্রশিক্ষনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেয়ার লক্ষেই এই প্রশিক্ষনের আয়োজন করা হয়। তারা বলেন, যুব সমাজ হচ্ছে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। শিক্ষিত বেকার যুব সমাজকে যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দেয়া হলে তারা দেশের বোঝা না হয়ে এক সময় সম্পদে পরিণত হবে।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর ভোলার উপ-পরিচালক আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রশিক্ষক (পশু পালন) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ভোলা শ্রী সংকর কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার আহসান কবীর, জনতা ব্যাংকে বোরহানউদ্দিন শাখা'র ব্যবস্থাপক মোঃ রাইসুল ইসলাম, কর্মসংস্থান ব্যাংক ভোলা শাখা'র ব্যবস্থাপক মোঃ আবদুল হাই, যুব উন্নয়ন অফিসার ভোলা সদর টি,এস,এম ফিদা হাসান, যুব উন্নয়ন অফিসার দৌলতখান খবির হোসেন চৌধুরী প্রমুখ।

সান নিউজ/এটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা