সারাদেশ

পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি- 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া-পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই দিন পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে পদ্মা সেতু সংলগ্ন নদীর প্রায় ৪০ ফুট গভীর থেকে নিহত আবু নাইমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবরি দল।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ৪০ ফিট পানির নিচ থেকে নিহত আবু নাইমের মরদেহ উদ্ধার করে তারা স্বজনদের কাছে ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাওয়া পদ্মা সেতুর ৪নং পিলারে কাছে এমআইএসটির এর ১৮ জন ছাত্র নৌকা নিয়ে পদ্মা সেতুতে ঘুরতে যায়।

এ সময় পদ্মা সেতুর কাছে গিয়ে তিন ছাত্র গোসল করার জন্য নদীতে ঝাপ দেয় । দুই জন ছাত্র সাতরিয়ে উঠলেও একজন নিখোঁজ হয়। নিখোজের নাম আবু নাইম। সে সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং এর ২য় বর্ষের ছাত্র।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রর মরদেহ উদ্ধার করা হয়েছে। পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের ৫০০ গজ দূরে ৪০ ফিট পানির নিচ থেকে এই মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, গত শনিবার বিকেলের দিকে সংবাদ পাওয়ার পর থেকে মুন্সীগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি টিম উদ্ধার অভিযান চালায়।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা