ছবি: সান নিউজ
সারাদেশ

মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন

এসআর শফকি স্বপন, মাদারীপুর

মাদারীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে আত্মঅনুসন্ধান ও আত্মসমালোচনা বিষয়ক আলোচনাসভা, কল্যাণমূলক সেবা ও সহায়ক উপকরণ বিতরণ, ঋণ বিতরণ এবং দুস্থ রোগীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়।

জেলা সমাজসেবা কার্যলয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো. শহীদুল ইসলাম মুন্সী এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. এস.এম. খলিলুজ্জামান। সভা সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যলয়ের সহকারী পরিচালক মো. আফজাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী নোমান, রেজিস্ট্রেশন অফিসার মো. জাবেদ হোসেনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দিবস উপলক্ষে ১৭৬ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর মধ্যে এককালীন ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। রাজৈর উপজেলার ১০ জন ব্যক্তিকে ভিক্ষুক পুনর্বাসনের অংশ হিসেবে ২টি অটোভ্যান ও ৮টি চায়ের দোকান নির্মাণ ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। শহর সমাজসেবা কার্যালয়ের ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপকারভোগী ৩৪ জনের মধ্যে ১৭ লক্ষ টাকা ক্ষুদ্রঋণ প্রদান করা হয় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

উক্ত দিবস উপলক্ষে মাদারীপুর জেলার সমাজসেবা অধিদপ্তরের শতাধিক কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে থেকে ৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে শ্রেষ্ঠ সমাজকর্মী হিসেবে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা