সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ যাত্রীর

রোববার বিকালে জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাশিপুর ভূমি অফিস মাঠে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়ন ও ঠাকুরগাঁও সেক্টর দপ্তরের ব্যবস্থাপনায় এসব ইফতার ও খাবার বিতরণ করা হয়।

এ সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ, ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপস) মেজর মোঃ রিয়াদুল ইসলাম, পিএসসি ও ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (লজিস্টিক) এডি মোহাম্মদ জামালসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : কেএনএফের আরও ২ সদস্য আটক

খাদ্য সামগ্রী বিতরণের আগে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ বলেন, যারা অবৈধ পথে রাতের বেলা সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যেতে চায়, তাদেরকে সচেতন করে ভুল পথ থেকে সঠিক পথে আনতে আমাদের সহায়তা করুন। অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান বন্ধে গ্রামবাসীকে বিজিবি'র সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

ইফতার সামগ্রী ও একবেলা রাতের খাবার পেয়ে খুশি ওই এলাকার অসহায় মানুষ। বিজিবি'র এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য বক্তিরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা