ছবি: সংগৃহীত
শিল্প ও সাহিত্য

বুকার পেলেন অ্যাঞ্জেলা রোডেল

সান নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বুকার পুরস্কার-২০২৩ পেয়েছেন যৌথভাবে বুলগেরিয়ান লেখক জর্জি গোসপোদিনভ ও যুক্তরাষ্ট্রের অ্যাঞ্জেলা রোডেল। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বুলগেরিয়ান সাহিত্যের কোনো উপন্যাস বুকার পুরস্কার পেল।

আরও পড়ুন : আজ জাতীয় কবির জন্মজয়ন্তী

বুলগেরিয়ান ভাষায় লেখা ‘টাইম শেল্টার’ উপন্যাসের জন্য লেখক গোসপোদিনভ ও বইটি ইংরেজি ভাষায় অনুবাদ করার জন্য রোডেল তারা এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) রাতে লন্ডনের স্কাই গার্ডেনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

আরও পড়ুন : সিসি ক্যামেরায় মনিটরিং চলছে

বুকার পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। এর অর্থ লেখক ও অনুবাদকের মধ্যে ভাগাভাগি হবে।

‘টাইম শেল্টার’ উপন্যাসটি লেখা হয়েছে পরীক্ষামূলক আলঝেইমারের চিকিৎসা দেয় এমন একটি ক্লিনিককে কেন্দ্র করে। সেখানে রোগীদের স্মৃতিকে জাগিয়ে তুলতে এবং বিগত কয়েক দশকের স্মৃতির জগৎকে ক্ষুদ্রতম বিবরণে পুনর্নির্মাণ করার প্রক্রিয়া নিয়ে কাহিনী, যা অতীত বর্তমানকে আক্রমণ করতে শুরু করে।

আরও পড়ুন : গাজীপুর সিটির ভোটগ্রহণ চলছে

জর্জি গোসপোদিনভ :

ঔপন্যাসিক ও কবি গোসপোদিনভ ১৯৬৮ সালের ৭ জানুয়ারি বুলগেরিয়ার ইয়াম্বোলে জন্মগ্রহণ করেন। তিনি সোফিয়া বিশ্ববিদ্যালয়ে বুলগেরিয়ান ভাষাতত্ত্বে পড়াশোনা করেছেন। গোসপোদিনভ হলেন আন্তর্জাতিকভাবে সবচেয়ে প্রশংসিত আধুনিক বুলগেরিয়ান লেখক। বিশ্বের ২৫ টি ভাষায় অনূদিত হয়েছে তার লেখা। ‘টাইম শেল্টার’ গোসপোদিনভের লেখা তৃতীয় উপন্যাস।

অ্যাঞ্জেলা রোডেল :

অনুবাদক রোডেল মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা। তবে তিনি থাকেন বুলগেরিয়াতে। তার কবিতা ও গদ্য অনুবাদ অনেক সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। ২০১৪ সালে বুলগেরিয়ান সংস্কৃতিতে অবদানের জন্য দেশটির নাগরিকত্ব পান তিনি।

প্রসঙ্গত, প্রতিবছর যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত ইংরেজিতে লেখা বা অনূদিত উপন্যাস বুকার পুরস্কারের জন্য বিবেচিত হয়।

খবর : দ্য গার্ডিয়ান

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা