শিল্প ও সাহিত্য

‘পদ্যবাড়ির অন্দরমহল’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): অমর একুশে বইমেলা ২০২৩ -এ মোড়ক উন্মোচন হয়েছে ‘পদ্যবাড়ির অন্দরমহল’ কাব্যগ্রন্থের।

আরও পড়ুন: আসবে, শেষ বেলায় আসবে

কবি ও ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রুমনের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘পদ্যবাড়ির অন্দরমহল’ গত শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ, বিশিষ্ট কবি আসলাম সানি, সাবেক সংস্কৃতি বিষয়ক সচিব আজিজুর রহমান আজিজ, বাংলা একাডেমির সচিব লোকমান হোসেন, এশিয়ার সক্রেটিস খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব রাজিব সরকার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান প্রমুখ।

জানা যায়, ‘পদ্যবাড়ির অন্দরমহল’ কাব্যগ্রন্থটির নাম প্রকাশের পরেই ব্যাপক সারা ফেলেছে পাঠকদের মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাব্যগ্রন্থটির নাম প্রকাশ হওয়ার পর প্রশংসায় পঞ্চমুখ কাব্যগ্রন্থটি।

২০২১ এর বইমেলায় সাড়া জাগানো ও আলোচিত কাব্যগ্রন্থ ‘কাব্য টোকাইয়ের অভিষেক’ এর লেখক মাহবুব রুমনের নতুন কাব্যগ্রন্থ ‘পদ্যবাড়ির অন্দরমহল’ পাওয়া যাচ্ছে বইমেলা ২০২৩ এ ছায়াবীথি স্টলে। এছাড়াও কাব্যগ্রন্থটি ঈশ্বরগঞ্জের মুন্নী লাইব্রেরীসহ বেশ কয়েকটি লাইব্রেরিতে পাওয়া যাবে বলে জানা যায়।

পদ্যবাড়ির অন্দরমহলের লেখক কবি মাহবুব রুমন বলেন, বইটি পড়ে পাঠকরা নতুন কিছু চমক পাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রকৃতি, প্রেম, সাম্য, বৈষম্যের বাইরেও বিষয় বৈচিত্রের দিক থেকে দেশের পরিসীমা ছাড়িয়ে বিদেশেও পরিব্যপ্ত।

আরও পড়ুন: সবই আল্লাহর ইচ্ছা

উল্লেখ্য, কবি মাহবুব রুমনের জন্ম ২২ নভেম্বর ১৯৯০, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার । বাবা মোঃ সিদ্দিকুর রহমান ও মা হাজেরা খাতুনের ছেলে তিনি। মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

৫ম শ্রেণী থেকেই লেখালেখির হাতেখড়ি তার। পরবর্তীতে জাতীয় দৈনিক যুগান্তরসহ, বিভিন্ন অনলাইন পোর্টাল ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক এবং বার্ষিক পত্রপত্রিকায় লেখালেখি করেন। পাশাপাশি মাসিক ম্যাগাজিনেও লেখালেখি করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা