আর্টস

নগ্ন ছবি ও শিল্পকর্মের অর্থ

সান নিউজ ডেস্ক: নগ্নতা মানেই অশ্লীলতা। এমন সরল সমীকরণের পাথর সমাজের বুকে দীর্ঘদিন জাঁকিয়ে বসে আছে। সৌন্দর্য সবার চোখে ধরা পড়ে না। যে চোখ এর মর্যাদা দিতে জানে, তার সামনেই উন্মুক্ত হয়। ধরা দেয় মুহূর্তের নান্দনিকতায়। নান্দনিকতার সেই গুরুত্বই এবার বোঝাবেন পর্নস্টাররা। হ্যাঁ, বিশ্বের কিছু প্রখ্যাত মিউজিয়ামের নগ্ন ছবি ও ভাস্কর্যের ব্যাখ্যা দেবেন পর্নহাবের (Pornhub) মতো জনপ্রিয় অ্যাডাল্ট সাইটের তারকারা।

করোনা (Coronavirus) কারণে বিশ্বের অনেক মিউজিয়াম (Museums) ও আর্ট গ্যালারি (Galleries) বন্ধ ছিল। নিউ নর্মালে যেগুলি খুলেছে, তাতেও বহু বিধিনিষেধ রয়েছে। দর্শকরাও খুব একটা মিউজিয়াম বা আর্ট গ্যালারিতে যাওয়ার উৎসাহ পাচ্ছেন না। তাঁদের উৎসাহ জোগাতেই নাকি বিশেষ এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্লাসিক ন্যুড মিউজিয়াম গাইড (Classic Nudes museum guide) দেবেন পর্নস্টাররা।

বিশেষ এই পদক্ষেপের জন্য প্রাথমিকভাবে চারটি মিউজিয়াম ও গ্যালারি বাছা হয়েছে। এই তালিকায় রয়েছে লন্ডনের ন্যাশনাল গ্যালারি (National Gallery), নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট (Metropolitan Museum of Art), ফ্লোরেন্সের প্রাডো ইন মাদ্রিদ (Prado in Madrid) ও প্যারিসের লভরে অ্যান্ড মুসি ডি’অরসে (Louvre and Musee d’Orsay)। এই মিউজিয়াম গুলির নগ্ন শিল্পকর্মকে ব্যাখ্যা করবেন পর্নস্টাররা। এর জন্য নাকি পর্নহাবে আলাদা একটি সেকশন করা হয়েছে। এই পদক্ষেপ নিয়ে আবার অনেকে আপত্তি তুলেছেন। তাঁদের দাবি, এর মাধ্যমে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা