শিল্প ও সাহিত্য

১২তম যাত্রা উৎসব শুক্রবার শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক : শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় শুক্রবার শুরু হচ্ছে ‘যাত্রা শিল্পের নবযাত্রা’ শীর্ষক যাত্রা উৎসব ২০২১।

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা ২০১২ বাস্তাবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে চারদিনব্যাপি এবারের উৎসবটি নিয়মিত আয়োজনের ১২তম আসর। দেশের বিভিন্ন অঞ্চলের ২২টি দল এবারের উৎসবে অংশগ্রহণ করছে।

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে পরিবেশিত হবে যাত্রাপালা। আসন খালি থাকা সাপেক্ষে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন।

যাত্রাশিল্প উন্নয়ন কমিটির ৩জন সদস্য প্রতিদিনের যাত্রাপালায় উপস্থিত থেকে পরিবেশিত যাত্রাপালাগুলোর মূল্যায়ন করবেন। তাদের মূল্যায়নের ভিত্তিতেই যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে।

যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সদস্যরা হলেন, এস এম মহসীন, আফসানা করিম, ড. আফসার আহমদ, তাপস সরকার, মিলন কান্তি দে, নাসিরউদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে একাডেমির জনসংযোগ বিভাগ।

প্রসঙ্গত, শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ১১টি পর্যায়ে ১১৭ (একশত সতের) টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে এবং ১৫টি যাত্রাদলকে বিভিন্ন অভিযোগে নিবন্ধন বাতিল করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা