পদ্মশ্রী সম্মাননা পেলেন সন্জীদা ও সাজ্জাদ জহির
শিল্প ও সাহিত্য

পদ্মশ্রী সম্মাননা পেলেন সন্জীদা খাতুন ও কাজী সাজ্জাদ জহির

নিজস্ব প্রতিবেদক : ভারত সরকারের চতুর্থ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক পেলেন বাংলাদেশের প্রথিতযশা সংস্কৃতিজন ছায়ানট সভাপতি সন্জীদা খাতুন ও লেফটেন্যান্টকর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির(বীর প্রতীক)।

সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের এক মহীরুহ সন্জীদা খাতুন। তিনি একাধারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ ও শিক্ষক। তার হতে ধরেই রমনার বটমূলে পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন শুরু হয়। এছাড়া তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। তার হাত ধরেই এদেশের সাংস্কৃতিক অঙ্গণে জাগরনের সৃষ্টি হয় এবং বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। দেশের সকল সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে তিনি রয়েছেন সামনের কাতারে।

এর আগে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কার (পশ্চিমবঙ্গ, ভারত) দেশিকোত্তম (পশ্চিমবঙ্গ, ভারত) পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৮৮ সালে কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে ‘রবীন্দ্র তত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করে।

অন্যদিকে, লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করে। ১৯৭১ সালে প্রশিক্ষণরত অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হলে আগস্ট মাসের শেষে তিনি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন।এর আগে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক’ এ ভূষিত হন কাজী সাজ্জাদ আলী জহির।

প্রসঙ্গত, ১৯৫৪ সাল থেকে প্রতিবছর ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়ে থাকে। ব্যক্তি বিশেষ এবং সংগঠনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য ও ব্যতিক্রমী সাফল্যগুলোর স্বীকৃতি জানানো হয় এই পুরস্কারগুলোর মাধ্যমে।

এইচ.এস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা