২৭ সেপ্টেম্বর রোববার, কেমন যাবে আপনার দিনটি!
আর্টস

২৭ সেপ্টেম্বর রোববার, কেমন যাবে আপনার দিনটি!

সান নিউজ ডেস্ক:

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মক্ষেত্রের প্রতিটি দিনই সহজ নয়। আজকের দিনটি তেমনি একটি দিন। নিজের পরিশ্রম ও মেধা দিয়েও অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করা সহজ হবে না। দীর্ঘসূত্রীতার জালে জড়িয়ে যেতে পারেন। আপনার ওপরের কর্মকর্তার দ্বারা আজ শোষিত হতে হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): ভাগ্য উন্নতির জন্য অনেক বেশী পরিশ্রম করতে হবে। উচ্চ শিক্ষায় সফল হতে গেলে লেগে থাকার কোনো বিকল্প নেই। নিজের পরিশ্রমের উপর বিশ্বাসের থাকলে দিনের শেষে আপনি সফল হবেনই হবেন। ধর্মীয় কাজের প্রতি আপনার অবচেতন মন দুর্বল হবে। ঈশ্বরের ধ্যানেই নিজের প্রশান্তি।

মিথুন রাশি (২১ মে-২০ জুন): পাওনা দেনা মিটিয়ে ফেলতে হবে। ঋণের বোঝা যতো কমাতে পারবেন ততোই মঙ্গল। আইনগত জটিলতায় মুক্তি লাভের সুযোগ আসবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কারো ওপর রাগ জেদ বা অভিমান রাখা ঠিক হবে না। ঝুঁকিপূর্ণ কাজে আজ না যাওয়াই হবে উত্তম।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): সংসার জীবনে কিছু ছাড় দিতে পারলেই সংসার হয়ে ওঠে স্বর্গ। শুধু নিজেরটা আদায় করার মন-মানসিকতা থাকলে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়তে হবে। শিল্প কলকারখানা গড়ার লক্ষ্যে সুযোগের অপেক্ষা করতে পারেন। অংশীদারি ব্যবসায় দেখা দেওয়া বাধা বিপত্তি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট): নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে। নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মনোভাব ভালো নয়। কর্মস্থলে কাজের চাপ বৃদ্ধি পাওয়াতে অস্থির হবেন না। নিজের মতো করে কাজ করে যেতে হবে। কোনো তাড়া বা চাপের কাছে নতি স্বীকার করা ঠিক নয়। সহকর্মীদের সাহায্য করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): ভালোবাসার জন্য নিজেকে উজাড় করে দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। সন্তানের সকল আবদার পূরণ করলে পক্ষান্তরে তাকে প্রশ্রয়ই দেওয়া হয়। আপনার বহুমুখী প্রতিভার সুযোগ কেউ নেওয়ার চেষ্টা করবে। নিজের আইডিয়া কাউকে শেয়ার না করাই উত্তম।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর -২২ অক্টোবর): সংসারের সকল ভালো মন্দ আপনাকে দেখতে হবে। আত্মীয় স্বজনদের দ্বারা যতই উৎপাতের শিকার হন আর নাই হন। তাদের বিপদে পাশে দাঁড়ানোর প্রয়োজন। মায়ের সাথে চলতে থাকা দ্বন্দ্ব কমিয়ে আনতে হবে। জমি জমা সংক্রান্ত বিষয়ে আপোষ কাজে আসতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): অনলাইন ক্রয় বিক্রয়ে আজ সফল হবেন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিছু টাকা প্রাপ্তির সুযোগ আসতে যাচ্ছে। ছোট ভাই এর অলসতা আপনার উদ্বেগের কারণ হয়ে উঠবে। তার জন্য কিছু করার চেষ্টায় মগ্ন থাকতে পারেন। সাংবাদিক, মিডিয়া-কর্মী ও মুদ্রণ ব্যবসায় লাভের সুযোগ।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): আজ সারাটি দিন অর্থের জন্য বহু ছুটোছুটি করেও দিনের শেষে হতাশ হতে হবে। হাতে থাকা গচ্ছিত টাকা দ্রুত ফুরিয়ে আসার কারণে চিন্তার রেখা ফুটে উঠবে। খুচরা ও পাইকারি ব্যবসায় শুধু মূলধনের অভাবে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। শ্যালক শ্যালিকার কাছে সাহায্য চাইতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): নিজের মধ্যকার অজুহাত আজ আপনার প্রধান অন্তরায়। অলসতা ত্যাগ করে কাজে এগিয়ে যেতে হবে। মৌলিক চিন্তাভাবনার যায়গাগুলোকে প্রসারিত করুন। শরীর স্বাস্থ্যর প্রতি যত্ন নিতে হবে। জীবন সাথীর পরামর্শগুলো একবার ভেবে দেখতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আজ দিনটি যেনও আপনার সঞ্চয় ও গচ্ছিত টাকা ব্যয়ের দিন। এমন কিছু বিষয় সামনে এসে দাঁড়াবে যে তাতে না খরচ করে থাকতে পারবেন না। পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়াতে দূরের যাত্রায় অনেক বাধা সহ্য করতে হবে। কোনো আইনবিদের পরামর্শ আজ না নেওয়াই উত্তম।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): বন্ধুর কথা দিয়ে কথা না রাখার কারণে আজ ক্ষিপ্ত হতে পারেন। বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে দীর্ঘসূত্রীটা খো দেবে। দেনাদারের অজুহাত শুনতে শুনতে অস্থির হয়ে যাবেন। বেতন আদায়ের ক্ষেত্রে কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করার প্রয়োজন হতে পারে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা