ছবি: সংগৃহীত
বাণিজ্য

চট্টগ্রাম ওয়াসার সক্ষমতা বাড়াবে জাইকা

নিজস্ব প্রতিবেদক: জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ সরকারের সাথে ‘দ্য প্রজেক্ট ফর ইমপ্রুভমেন্ট অব ম্যানেজমেন্ট ক্যাপাসিটি অব চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি’ শীর্ষক একটি টেকনিক্যাল কো-অপারেশন চুক্তি স্বাক্ষর করে।

আরও পড়ুন: উন্মোচিত হলো গ্যালাক্সি আনপ্যাকড ২০২৪

সেবা প্রদান, কৌশলগত প্রকল্প পরিকল্পনা ও আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে চট্টগ্রাম ওয়াসার সক্ষমতা বৃদ্ধি করা এ প্রকল্পের লক্ষ্য। বাংলাদেশের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন খাতে বিশেষ করে চট্টগ্রামে সহযোগিতা করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদে প্রতিশ্রুতিবদ্ধ জাইকা।

সোমবার (১৫ জানুয়ারি) জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মিউরা মারি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম শাহাবুদ্দিন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব এ এইচ এম কামরুজ্জামান এবং চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (চট্টগ্রাম ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ এ চুক্তি স্বাক্ষর করেন।

আরও পড়ুন: মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শোয়েব চৌধুরী

প্রায় ৭০ লাখ জনসংখ্যা নিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম খাবার পানির জন্য ভূগর্ভস্থ পানির ওপর ব্যাপক মাত্রায় নির্ভরশীল। শহরে খাবার পানির মারাত্মক সঙ্কটের সময় পরিচালিত একটি প্রকৌশল সমীক্ষার মধ্য দিয়ে ২০০৩ সালে চট্টগ্রাম শহরে জাইকার সহযোগিতা শুরু হয়।

এ উদ্যোগে বর্ধনশীল জনসংখ্যার সাথে তাল মিলিয়ে উপরিভাগের পানির উৎসের উন্নয়ন ও চট্টগ্রাম ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।

জাইকা বেশ কয়েক বছর ধরে পানির সঙ্কট কমিয়ে আনা, পানি সরবরাহের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেয়া ও নন-রেভিনিউ ওয়াটার (উৎপাদিত যে পানি গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই নষ্ট হয়) কমিয়ে আনার ক্ষেত্রে চট্টগ্রাম ওয়াসাকে সহায়তা করছে।

আরও পড়ুন: শেয়ারট্রিপ নিয়ে এলো ‘সিট সিলেকশন’ ফিচার!

জাইকার সহায়তায় পানি শোধনাগার দৈনিক ২৮৬ মিলিয়ন লিটার পানি সরবরাহ করছে, যা চট্টগ্রাম শহরের ৬০ শতাংশ চাহিদা পূরণ করে। এছাড়া জাইকা পয়ঃনিষ্কাশন খাতেও সমীক্ষা পরিচালনা করছে।

নিরাপদ পানি সরবরাহের ক্ষেত্রে চট্টগ্রাম ওয়াসার সেবা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তবে আরও বেশি পরিচ্ছন্ন পানি সরবরাহ ও বর্ধিত জনসংখ্যাকে সেবা দেয়ার ক্ষেত্রে কিছু কাজ করা প্রয়োজন।

নতুন এ টেকনিক্যাল কো-অপারশনের মধ্য দিয়ে চট্টগ্রাম ওয়াসার সেবাকে সর্বোচ্চ সক্ষম করে তোলা হবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন টেকসই পানি ও পয়ঃনিষ্কাশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

আরও পড়ুন: টিআইবি বিএনপির ভাষায় কথা বলে

চট্টগ্রাম ওয়াসার জন্য নতুন এ প্রকল্পে আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন, পানি শোধনাগার পরিচালনা, নন-রেভিনিউ ওয়াটার কমিয়ে আনা, গ্রাহকদের সাথে যোগাযোগ ও আন্তঃওয়াসা সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হবে।

এর মধ্য দিয়ে চট্টগ্রাম ওয়াসার সামগ্রিক ব্যবস্থাপনা সক্ষমতাকে সমৃদ্ধ করা এবং টেকসই ও কার্যকর সেবা নিশ্চিত করাই এ প্রকল্পের লক্ষ্য।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা