ছবি: সংগৃহীত
বাণিজ্য

সবজির বাজার স্বাভাবিক হবে ডিসেম্বরে 

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আলু-পেঁয়াজসহ অন্যান্য সবজির বাজার স্বাভাবিক হবে।

আরও পড়ুন: আরও ৪৮ ঘণ্টার অবরোধ

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে রাজধানীর মালিবাগে পিডব্লিউডি কলোনি অডিটোরিয়ামে টিসিবির স্মার্টকার্ড বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, ডিম-আলু আমদানি শুরু হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ডিমের একটি চালান দেশে আসার পর সরকার নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে বিক্রি হচ্ছে।

আগামী মাসের মাঝামাঝিতে আলু-পেঁয়াজসহ অন্যান্য শাক-সবজির বাজার স্বাভাবিক হবে।

তিনি আরও বলেন, পেঁয়াজের দাম নির্ভর করে দেশের উৎপাদনের ওপর। এখন পেঁয়াজের শেষ সময়। ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আমরা ঘাটতি পূরণ করে থাকি। কিন্তু ভারত রফতানিতে নিরুৎসাহিত করতে প্রথমে ৪০ শতাংশ ট্যারিফ আরোপ করে।

আরও পড়ুন: একনেকে ৪৪ প্রকল্পের অনুমোদন

কিছুদিন পরেই প্রতি টন পেঁয়াজের রফতানি মূল্য ৮০০ ডলার নির্ধারণ করে। এতে আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে বাজারেও দাম বেশি।

ডিম আমদানির অনুমতি দেওয়ার পরেও চালান আসতে দেরি হওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ডিম আমদানির ক্ষেত্রে আমরা কয়েকটি শর্ত দিয়েছিলাম।

বিশেষ করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সনদ নিতে হবে বলে জানিয়েছিলাম। এসব শর্ত পূরণের জন্য আইনি জটিলতা থাকায় দেশে চালান আসতে দেরি হয়।

আরও পড়ুন: গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ

তিনি বলেন, ডিম, আলু ও পেঁয়াজের দাম নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। এতে মানুষ কষ্ট পাচ্ছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নির্দেশ হলো, দেশের মানুষকে সর্বোচ্চ সেবা দিতে হবে। সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি।

মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক কারণে মূল্যস্ফীতি নিয়ে ভীষণ দুঃসময় পার করতে হচ্ছে। এর মধ্যেই অসাধু চক্র বাড়তি সুবিধা নিচ্ছে। রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা