ছবি: সংগৃহীত
বাণিজ্য

বেনাপোলে আমদানি-রফতানি শুরু  

বেনাপোল প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে টানা ৪ দিন বন্ধ থাকার পর আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে স্বস্তি ফিরে এসেছে বন্দর সংশ্লিষ্ট সিএন্ডএফ কর্মচারী ও বন্দর শ্রমিকসহ সকলের মধ্যে।

আরও পড়ুন: সারা দেশে নৌযান চলাচল স্বাভাবিক

বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর এলাকায় ২ দেশে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্য বোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। এ দিন ভারত ভ্রমণ শেষে পাসপোর্ট যাত্রীদের দেশে ফিরে আসারও উপচে পড়া ভিড় দেখা গেছে।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস ষ্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ২১-২৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিন দুর্গাপূজার ছুটি শেষে আজ সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন: মহাসড়কে গাছ ভেঙে যান চলাচল বন্ধ

তবে ভারতে ছুটি থাকায় গতকাল রাতে স্লটের কোনো ট্রাক আসেনি পেট্রাপোল বন্দরে। আজ রাতে স্লটের ট্রাক আসবে। আজ কিছু মাল ভারতে থেকে বাংলাদেশে রফতানি হবে। আগামীকাল থেকে পুরোদমে স্বাভাবিক হবে আমদানি-রফতানি কার্যক্রম।

বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার আব্দুল আজিজ বলেন, দুর্গাপূজা শেষে আজ সকাল থেকে ২ দেশের মধ্যে বাণিজ্য শুরু হয়েছে। সকাল থেকে এ পর্যন্ত ৩০ টি ট্রাকে ভারতে পণ্য রফতানি হয়েছে। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে এখনো কোনো ট্রাক বেনাপোল বন্দরে এখনও আসেনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা