ফাইল ছবি
বাণিজ্য

ফের বেড়েছে মরিচের ঝাঁজ

নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার অধিকাংশ বাজারে আবারও কাঁচা মরিচের দাম বেড়েছে। খুচরায় প্রতি কেজি মরিচ ৪০০ টাকা বিক্রি করছেন বিক্রেতারা। গত দুইদিন যে মরিচের দাম নেমেছিল ৩০০ থেকে ৩২০ টাকায়।

আরও পড়ুন: তেল-চিনিতে অস্বস্তি, কমছে মাছের দাম

রাজধানীর পাইকারি বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার প্রতি কেজি কাঁচা মরিচ ২২০ টাকা দরে বিক্রি হয়েছিল। যা শনিবার এসে হয়েছে ৩২০ টাকা। ফলে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০০ টাকার বেশী।

রামপুরা বাজারের এক মরিচ বিক্রেতা বলেন, যারা আজ মরিচ কিনেছেন তারা বেশি দামে বিক্রি করছেন। কারণ পাইকারিতে দাম বেড়েছে। তবে যাদের মরিচ গতকালের তারা কিছুটা কম দামে বিক্রি করতে পারছেন।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হয়েছে। ঈদের পর তা কমে ২০০ টাকায় নেমেছিল, এখন আবার বাড়ছে।

দেশে মূলত আমদানি করা মরিচের চেয়ে চাষিদের উৎপাদিত কাঁচা মরিচ দিয়েই চাহিদা মেটে। এ বছর প্রচণ্ড খরার কারণেও মরিচ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার।

আরও পড়ুন: দামের দায় আমাদের ঘাড়েই আসে

তবে ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি কমে যাওয়া ও দেশে সরবরাহ না বাড়ায় নতুন করে দাম বেড়েছে

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা