ছবি-সংগৃহীত
বাণিজ্য

সুযোগ সন্ধানীরা দাম বাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি কমানোর জন্য চেষ্টা করছে সরকার। কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। শিগগিরই দাম কমে যাবে। সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা কাঁচা মরিচের দাম বাড়িয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : দেশের সব জনগণের জন্য কাজ করি

সোমবার (৩ জুলাই) দুপুরে একদিনের সফরে রংপুরে এসে নগরীর কামাল কাছনা এলাকার বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, যেহেতু সারা বিশ্বেই দ্রব্যমূল্যের ইনফ্লেশন রয়েছে। এটা নিয়ন্ত্রণেও আমরা নানা পদক্ষেপ নিয়েছি। যেমন আমরা এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছি। এ মাস থেকে চালও দেওয়া শুরু হবে। আমরা চেষ্টা করি কন্ট্রোল করার জন্য। আশা করছি এটা একটু সহনীয় মাত্রায় আসবে।

টিপু মুনশি বলেন, আমরা কাঁচা মরিচ আমদানির পারমিশন দিয়েছি, মরিচ আসাও শুরু হয়েছে। আশা করছি যে দাম কমে যাবে। আমি শুনেছি যে মরিচের দাম এখন কমের দিকে এসেছে। মূলত এটা কৃষি মন্ত্রণালয় কন্ট্রোল করে।

আরও পড়ুন : এলপিজির দাম কমলো

বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি কমানোর জন্য চেষ্টা করছে সরকার। যখনই প্রয়োজন হবে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ইমপোর্টের, যেমন পেঁয়াজের দিয়েছেন, টমেটোর দিয়েছেন। এই মাঝখানে বৃষ্টি, ঈদ বিভিন্ন কারণে ট্রান্সপোর্টের সমস্যার জন্য একটু স্লো হয়েছে। আর কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী তো সুযোগ নেয়ই। তারপরও আমি মনে করি দু-একদিনের মধ্যে আরও কমে আসবে।

তিনি আরো বলেন, সুযোগ সন্ধানী কথাটার সঙ্গেই তো সুযোগ বিষয়টি রয়েছে, এটা ব্যবসায়ীরা নেয়ই। এখানে আমরা সব সময় চেষ্টা করি সেটাকে কন্ট্রোল করার জন্য। আমরা যে শতভাগ সফল হই তা বলি না, কিন্তু সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। জনগণকেও এ ব্যাপারে বেশ অ্যাকটিভ থাকতে হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা