ফাইল ছবি
বাণিজ্য

সবজির দামে হোঁচট খাচ্ছে ক্রেতারা

নিজস্ব প্রতিনিধি: ঈদের পর হঠাৎ বেড়ে যাওয়া দামেই বিক্রি হচ্ছে শাক-সবজি। দুই-একটি সবজির দাম কিছুটা কমলেও বেশির ভাগেরই দাম কমেনি। ফলে সবজির বাজারে আসলে হিসেবে মেলে না অনেক ক্রেতারই।

আরও পড়ুন: ১৬৩ কোটি টাকার মরিচ উৎপাদন

শুক্রবার (২৬ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বাড়তি দামে সবজি বিক্রির চিত্র।

দেখা যায়, বরবটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, পটল প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায়, বেগুন প্রতি কেজি ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, মূলা প্রতি কেজি ৬০ টাকা, শসা প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, কাঁকড়ল প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং মিিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মহাখালী বাজারে বাজার করতে আসা এক গার্মেন্ট কর্মী বলেন, বাজারে বলতে গেলে ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। যেটারই দাম করা হচ্ছে তার দামই ৬০ টাকা বা তার চেয়ে বেশি। প্রতিটি সবজির এতো দাম হলে আমরা সাধারণ মানুষ কিনতে পারবো না।

আরও পড়ুন: শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সবজির বাড়তি দামের বিষয়ে বিক্রেতারা বলেন, মূলত শীতের সময় সবজির দাম কম থাকে, অন্য সময় একটু বেশি থাকে। তবে এবার একটু বেশি বাড়তি দাম যাচ্ছে সবজির।

গুলশান সংলগ্ন লেকপাড় বাজারে সবজি বিক্রেতা আকরাম হোসেন বলেন, আমরা যে বেশি দামে সবজি বিক্রি করছি এমনটা নয়। পাইকারি বাজারেই সব ধরনের সবজির বাড়তি দামে বিক্রি হচ্ছে। যারা যেমন মানের জিনিস পাল্লা ধরে কিনে আনে তারা তেমন দামে বিক্রি করেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা