বাণিজ্য

ইসলামী ব্যাংক রেমিট্যান্স উৎসবের মোটরসাইকেল হস্তান্তর

সান নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে ব্যাংকের ঢাকা সেন্ট্রাল, সাউথ ও নর্থজোনের ৯ বিজয়ীর নিকট মোটরসাইকেল হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : এলপিজির দাম বাড়ল ৫৭ টাকা

মঙ্গলবার (২ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে এ মোটরসাইকেল প্রদান করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ পুরষ্কার প্রদান করেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রিয়া মানি ট্রান্সফারের দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর সোহাইল শামসি। পুরষ্কার গ্রহীতারা হলেন ব্যাংকের কাপাসিয়া শাখার গ্রাহক মোঃ সুমন ও আহসানউল্লাহ, ভুলতা শাখার মাসুদ মৃধা, ফার্মগেট শাখার আসমা ইয়াসমিন, মধাবদী শাখার মোঃ রবিউল ইসলাম, পলাশ শাখার সোমা বেগম, আটি বাজার শাখার হারুন রশীদ, রায়পুরা শাখার শামসুন্নাহার বেগম এবং মেরাদিয়া উপ-শাখার মোছাম্মৎ জেসমিন পারভিন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির ও মোঃ আকিজ উদ্দীন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিকদার মোঃ শিহাবুদ্দীন, মোঃ মিজানুর রহমান ভূঁইয়া ও মোঃ আবদুর রব মৃধা, রিয়া মানি ট্রান্সফারের কান্ট্রি ম্যানেজার এ কে এম নাজমুল হোসাইন ও অ্যাসিস্ট্যান্ট অপারেশন্স ম্যানেজার মোহাম্মদ আরাফাত হোসাইন । স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম। আগামী ১৪ মে ২০২৩ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে পৃথিবীর যে কোন দেশ থেকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ইসলামী ব্যাংকে প্রেরিত ক্যাশ রেমিট্যান্স গ্রাহকদের মধ্যে প্রতিদিন ১ জন করে মোটরসাইকেল জিতে নিতে পারবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা