ফাইল ছবি
বাণিজ্য

নিবন্ধন পাবে ৫০০ সিসির মোটরসাইকেল

সান নিউজ ডেস্ক: দেশে ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন (নিবন্ধন) দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। অনুমোদন পেলেই দেশের রাস্তায় ৫০০ সিসির মোটরসাইকেল চলাচলে আর কোনো বাধা থাকবে না।

আরওপড়ুন: ডেপুটি গভর্নর হচ্ছেন নুরুন নাহার

জানা গেছে, সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি সভায় এ বিষয়ে আলোচনা হয়। এতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিষয়টি নিয়ে আরও বৈঠক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন বিভাগের অতিরিক্ত সচিব ইউছুব আলী মোল্লা।

বাংলাদেশ মোটরসাইকেল সংযোজনকারী ও উৎপাদক সমিতির সভাপতি মতিউর রহমান বলেন, ভারতীয় প্রতিষ্ঠান বাজাজের ৩০০ এবং ৩৫০ সিসির মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানির জন্য এলসি খোলা হয়েছে। আগামী জুলাইয়ে এগুলো আসবে। তবে উচ্চ সিসির মোটরসাইকেলের নিবন্ধনের ফি বাস্তবসম্মত হতে হবে। লাখ টাকা ফি হলে ক্রেতারা কিনবেন না।’

আরও পড়ুন : সারের দাম কেজিতে বাড়লো ৫ টাকা

প্রসঙ্গত, দেশে ২০১৭ সাল থেকে ১৬৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের নিবন্ধন দিচ্ছে বিআরটিএ। তবে ২০২২ সালের এপ্রিলে দেশে ৫০০ সিসির মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানি ও উৎপাদন করে দেশীয় বাজারে বিক্রির অনুমতি দেয়া হয়। তবে অনুমতি পেলেও বিআরটিএ নিবন্ধন না দেয়ায় ১৬৫ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেল বিক্রি করতে পারছে না কোম্পানিগুলো।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা