ছবি-সংগৃহীত
বাণিজ্য

ফের তেলের উৎপাদন কমানোর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: আবারও তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে ওপেক প্লাস। আল-জাজিরার, রয়টার্সর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: এ মাসেই হতে পারে আকস্মিক বন্যা

বলা হয়েছে, এবার দৈনিক উৎপাদন কমানো হবে এক দশমিক ১৫ মিলিয়ন ব্যারেল। বাজার স্থিতিশীল থাকার পরেও পূর্বসতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তারা।

সোমবার (৩ এপ্রিল) ভার্চুয়ালি বৈঠক করে ২৩ দেশের সমন্বয়ে গঠিত ওপেক প্লাস। সৌদি আরব ও রাশিয়াও এই সংস্থার সদস্য। এর আগে গত বছরের অক্টোবরে ওপেক প্লাস দৈনিক দুই মিলিয়ন ব্যারেল উৎপাদন কমায়। তাদের ওই সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ হয়েছিল যুক্তরাষ্ট্র।

এদিকে ওপেক প্লাসের উৎপাদন কমানোর ঘোষণায় আন্তর্জাতিকত বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এরই মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ ডলার বেড়ে ৮৫ দশমিক ৫৪ ডলার হয়েছে। ইউএস ক্রুডের দাম ৫ দশমিক ২২ ডলার বেড়ে ৮০ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে।

বিনিয়োগ সংস্থা পিকারিং এনার্জি পার্টনার্সের প্রধান বলেছেন, উৎপাদন ফের কমানোর ফলে তেলের দাম ব্যারেল প্রতি ১০ ডলার বাড়তে পারে।

আরও পড়ুন: এ মাসেই হতে পারে আকস্মিক বন্যা

গোল্ডম্যান শ্যাস জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ৯৫ ডলার ও ২০২৪ সালে ১০০ ডলার হতে পারে।

অব্যাহত দাম কমার লাগাম টানতে রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেক ও তাদের সহযোগীদের দিনে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল অক্টোবরে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা