ছবি : সংগৃহিত
বাণিজ্য
ইসলামী ব্যাংক সিলেট জোন

এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

সান নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, ডেভেলপমেন্ট উইং প্রধান মোঃ মাকসুদুর রহমান ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান এ.কে.এম মাহবুব মোরশেদ।

আরও পড়ুন : শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

স্বাগত বক্তব্য দেন সিলেট জোনপ্রধান মুহাম্মদ নুরুল হক। সম্মেলনে জোনের অধীন শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ ও এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, এজেন্ট স্বত্বাধিকারীগণ ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী ব্যাংকিং কার্যক্রম বিস্তারে এজেন্ট ব্যাংকিং উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

আরও পড়ুন : বেড়েছে ডিম ও মুরগির দাম

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের আমানত ও বিনিয়োগ কার্যক্রমে এজেন্টদের কার্যক্রম আরো বেগবান করতে হবে।

তিনি এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আরো সহজ করতে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন : ইসলামী ব্যাংকের সঙ্গে হজ্জ এজেন্সী এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

ব্যাংকিং এর সকল কার্যক্রমে ব্যাংকিং নীতিমালা ও শরিআহ নীতিমালা যথাযথ পরিপালনের জন্য তিনি এজেন্ট স্বত্বাধিকারীদের প্রতি আহবান জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অর্থ জরিমানা

নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযো...

কলাপাড়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা