বাণিজ্য

এবার ডলারের দাম কমলো

সান নিউজ ডেস্ক: টানা বৃদ্ধির পর এবার কিছুটা কমেছে ডলারের দাম। মঙ্গলবার (৭ জুন) ডলারের দাম ছিল ৯২ টাকা। বুধবার (৮ জুন) তা ৫০ পয়সা কমিয়ে ৯১ টাকা ৫০ পয়সা করেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দাম ব্যাংকগুলোর ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুক্তবাজার পদ্ধতিতে চাহিদা বেশি থাকায় ডলারের দাম কয়েক মাস ধরে বেড়েই চলছিল। ডলারের বিপরীতে গত দুদিনে টাকার মান তিনবার কমে। তবে আজ ডলারের দাম উল্টো কমতে দেখা গেছে।

আরও পড়ুন: ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট পেশ কাল

বুধবার বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো কাছে প্রতি এক ডলার বিক্রি করেছে ৯১ টাকা ৫০ পয়সায়। একদিন আগে (মঙ্গলবার) ডলার বিক্রি হয়েছিল ৯২ টাকায়। অর্থাৎ একদিনের ব্যবধানে ডলারের দাম কমলো ৫০ পয়সা। এ নিয়ে একমাসে ডলারের বিপরীতে টাকার মান ৫ টাকা ৫ পয়সা কমেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ডলারের দর কমা-বাড়ার বিষয়টি বাজারের উপর নির্ভর করে। বুধবার আন্তঃব্যাংকে এ দরে বিক্রি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকও এমন দরে বিক্রি করেছে।

আরও পড়ুন: ১ বিলিয়ন ডলার সংগ্রহে নেমেছে সরকার

এর আগে গত ২ জুন কেন্দ্রীয় ব্যাংক প্রতি মার্কিন ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করে দিয়েছিল, যা তার আগে ছিল ৮৯ টাকা। পরে ডলারের বেঁধে দেওয়া দাম থেকে সরে আসে কেন্দ্রীয় ব্যাংক। দাম নির্ধারণ ব্যাংকগুলোর হাতেই ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা