ব্যাংকে লেনদেন (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

আজ থেকে ব্যাংক লেনদেন পাঁচ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের প্রথম দিন রোববার (৩ এপ্রিল) থেকে ব্যাংকে লেনদেন হবে পাঁচ ঘণ্টা। লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

তবে এ সময় যোহর নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। আনুষঙ্গিক কাজকর্ম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে রমজান মাসে ব্যাংকে লেনদেনর সময়সূচি নির্ধারণ করে গত বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়।

আরও পড়ুন: রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এতে বলা হয়, হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সব ব্যাংক কোম্পানির অফিস এবং লেনদেনের সময়সূচি নিম্নরূপ করা হলো। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯.৩০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত (বেলা ১.১৫ মি. হতে ১.৩০ মি. পর্যন্ত যোহরের নামাজের বিরতিসহ) সকাল ৯.৩০ ঘটিকা হতে বেলা ২.৩০ ঘটিকা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। যোহরের নামাজের জন্য ০১.১৫ মিনিট থেকে ০১.৩০ মিনিট পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা