সয়াবিন তেল (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

আবারও সয়াবিনের দাম বাড়ানোর ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ৬ ফেব্রুয়ারি বোতলজাত সয়াবিন তেল লিটারে ৮ টাকা বৃদ্ধি করে ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার মাস না পেরোতেই আবারও সয়াবিনের দাম লিটারে ১২ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। ১ মার্চ থেকে নতুন দাম কার্যকরের ঘোষণা দিয়েছেন তারা।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন রবিবার ভোজ্য তেলের দাম আবারও বাড়ানোর এ ঘোষণা দেয়।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম প্রতিনিয়ত বাড়ছে। তাই দেশের বাজারে দাম বাড়ানো ছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা নেই।

এদিকে ব্যবসায়ীদের নির্ধারিত দাম অনুসারে আগামী ১ মার্চ থেকে খুচরা বাজারে গ্রাহকদের বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার কিনতে হবে ১৮০ টাকায়। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৪৩ টাকা, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হবে ৮৭০ টাকা। এছাড়া পাম তেলের দাম লিটারপ্রতি ১৫০ টাকা নির্ধারণ করা হয়।

উৎপাদকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এ মাসের শুরুতে তেলের দাম প্রতি টন ১ হাজার ৪০০ ডলার ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: সর্বজনীন পেনশন চালু হচ্ছে

অয়েল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলেছে, আন্তর্জাতিক বাজারে গত ২০ দিনে সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি টনে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৭২৫ ডলারে পৌঁছেছে। এখন দেশের বাজারে দাম না বাড়ালে তাদের ব্যাপক লোকসান গুনতে হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা