বাণিজ্য

ফরিদপুরে ফুলের সরবরাহ কম, বাড়তি দামে বিক্রি 

বিভাস দত্ত, ফরিদপুর: বাজারে ফুলের সরবরাহ কম আর চাহিদা বেশি। যে কারণে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বেশি টাকা। গত বছর যে ফুল আমরা কিনেছি ১০০ পিস ১২০০ টাকা করে এবার তার দাম দাঁড়িয়েছে ২৬ শ টাকা।

তাছাড়া লকডাউন, মহামারী করোনা, ঘন কুয়াশার কারণে ও এবার ফুলের দাম বেশি। কথাগুলো বললেন ফরিদপুর নিউ মার্কেটের সামনের ফুটপাতে ফুলে ব্যবসায়ী শাহ আলম মোল্লা।

তিনি জানান, এ বছর মহামারী করোনা এবং বাজে আবহাওয়ার কারণে খামারিরা ফুল চাষ করতে অনেকটা অনীহা প্রকাশ করলেও পরবর্তীতে ফুলের চাষ করেছে। যে কারণে আপনারা বাজার এ কিছু ফুল দেখতে পারছেন।

এদিকে, ভালোবাসা দিবসের অন্যতম উপাদান হচ্ছে ফুল। কিন্তু বাজার ঘুরে দেখা গেছে প্রত্যেকটা ফুলের দাম বাড়তি। রোববার রাতে যে গোলাপ বিক্রি হয়েছে ২৫ টাকা আজ সকালে তা বিক্রি হচ্ছে ৩৫ টাকা।

আরও পড়ুন: বিশ্বে তেলের দাম বৃদ্ধিতে রেকর্ড

একইভাবে অন্যান্য জাতের ফুলের দাম ও অপেক্ষাকৃত বেশি বিক্রি হচ্ছে। শুধুমাত্র গাধা ফুল বাদে সবকটা ফুলের দাম বৃদ্ধিতে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এই অবস্থা চলবে বলে দোকানিরা জানান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা