ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ফটো)
বাণিজ্য

ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক: দেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবারের (২৫ জানুয়ারি) মধ্যে তথ্য পাঠাতে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

চলতি মাসের ২০ তারিখ ড. ইউনূসের নামে থাকা সব ধরনের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে সব ব্যাংকের নিকট চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। গ্রামীণ ব্যাংকের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) লেনদেনের তথ্য কোনও ব্যাংকে থাকলে তা মঙ্গলবারের মধ্যে বিএফআইইউকে পাঠাতে বলা হয়েছে।

জানা যায়, এর আগে ২০১৬ সালে একবার ড. ইউনূস এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য নিয়েছিল বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় থেকেই ব্যাংকটিতে এমডি পদে দায়িত্ব পালন করেন ড. ইউনূস। তবে অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ায় ২০১১ সালে সরকার তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সরকারের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইউনূস উচ্চ আদালতে গিয়েও হেরে যান।

প্রসঙ্গত, ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পান ড. মুহাম্মদ ইউনূস।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা