বাণিজ্য

পুঁজিবাজারে ৭ কোম্পানির বিক্রেতা উধাও

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১১ জানুয়ারি) লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৭ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ইস্টার্ন কেবলস, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, উসমানিয়া গ্লাস শিট, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

সূত্র মতে, মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১২টা ০৭ মিনিট পর্যন্ত তিতাস গ্যাসের স্ক্রিনে ৪ লাখ ৫১ হাজার ৭০৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে ন্যাশনাল টিউবসের স্ক্রিনে ১ লাখ ১৪ হাজার ৯৭৮টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময় ইস্টার্ন কেবলস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, উসমানিয়া গ্লাস শিট, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও বসুন্ধরা পেপার মিলসের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা