বাণিজ্য

পুঁজিবাজারে শীর্ষস্থানীয় বেশিরভাগ শিল্পগোষ্ঠির কোনো উপস্থিতি নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান বলেছেন, দেশের পুঁজিবাজারে শীর্ষস্থানীয় বেশিরভাগ শিল্পগোষ্ঠির কোনো উপস্থিতি নেই। সিটি, যমুনা, আকিজ, আবুল খায়ের, পারটেক্সসহ অনেক বড় গ্রুপের একটি কোম্পানিও এই বাজারে আসেনি। নানা কারণে শিল্প গ্রুপগুলো পুঁজিবাজারে আসতে আগ্রহ দেখাচ্ছে না। কোম্পানিগুলোকে পুঁজিবাজারের প্রতি আগ্রহী করতে কিছু আর্থিক প্রণোদনা দেওয়া হলেও তা তেমন আকর্ষণীয় নয়। একটি কোম্পানি তালিকাভুক্ত হলে আয়করে যে ছাড় পায়, তালিকাভুক্তির কারণে বাড়তি নানা কমপ্লায়েন্স পরিপালন করতে গিয়ে তার চেয়ে বেশি অর্থ ব্যয় হয়। তাই ভাল কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতে উৎসাহ দেওয়ার জন্য বিদ্যমান আর্থিক প্রণোদনার হার বাড়ানো প্রয়োজন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরাম (সিএমজেএফ) এর নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ ও বিদায়ী কমিটির সদস্যদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। সভায় সিএমজেএফের নতুন সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আবু আলী, বিদায়ী সভাপতি হাসান ইমাম রুবেল ও বিদায়ী সাধারণ সম্পাদক মনির হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিএমবিএ ও সিএমজেএফের কর্মকর্তারা ঘোষণা দেন, পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীসহ স্টেকহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে তারা একসাথে কাজ করবেন।

অনুষ্ঠানে বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান বলেন, দেশে ৬৩টি মার্চেন্ট ব্যাংক আছে। অথচ বছরে ১২/১৩টির বেশি আইপিও আসে না। এই বাজারকে বড় করা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে আইপিওর সংখ্যা বাড়ানোর প্রতি মনোযোগ দিতে হবে।

সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমান বলেন, সেকেন্ডারি বাজারে শেয়ারে দাম বাড়লে-কমলে অর্থনীতির কিছু যায় আসে না। প্রাইমারি মার্কেটের ভাল-মন্দের উপর অর্থনীতির ভাল-মন্দ নির্ভর করে। তাই অর্থনীতিতে পুঁজিবাজারের অবদান বাড়াতে হলে অবশ্যই নতুন নতুন কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে। কোম্পানিগুলো যদি এখান থেকে তহবিল নিয়ে ব্যবসা সম্প্রসারণ করে তাহলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। সরকারের কোষাগারে মূল্য সংযোজন কর ও আয়কর জমার পরিমাণ বাড়বে। তবে কোনো কোম্পানিকে বাজারে আনার সময় অবশ্যই তার গুণগত মানের বিষয়ে মনোযোগ দিতে হবে। অসাধু উদ্যোক্তারা যাতে হিসাব কারসাজি করে দুর্বল কোম্পানিকে বাজারে এনে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত না করতে পারে, সেদিকে নজর রাখতে হবে।

সিএমজেএফের সদ্য সাবেক সভাপতি হাসান ইমাম রুবেল বলেন, পুঁজিবাজার বিটের সাংবাদিকরা এই বাজার নিয়ে বস্তুনিষ্ট ও বিশ্লেষণধর্মী রিপোর্ট করতে গিয়ে তথ্য ও পরিসংখ্যান সঙ্কটে ভুগেন। এই বাজার নিয়ে রিসার্চ তেমন হয় না বললেই চলে। দুয়েকটি প্রতিষ্ঠান কিছু রিসার্চ করলেও সেই রিসার্চ রিপোর্ট শুধু তাদের গ্রাহকদের মধ্যেই সীমিত রাখা হয়। এ বাস্তবতায় বিএমবিএ আমাদের পুঁজিবাজার ও অর্থনীতি নিয়ে নিয়মিত রিসার্চের উদ্যোগ নিতে পারে, যা দেশের নীতিনির্ধারকদের পাশাপাশি বিদেশী বিনিয়োগকারীদের কাজে আসবে। সিএমজেএফ এই রিসার্চে যৌথভাবে কাজ করতে পারে।

সিএমজেএফের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে যেসব কোম্পানি আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে এসেছে, তার বেশিরভাগ সম্পর্কে নানা অভিযোগ আছে। দেখা যায়, আইপিওতে আসার আগের ৩/৪ বছরে কোম্পানিগুলোর মুনাফায় উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়, কিন্তু আইপিওর পর থেকেই মুনাফা কমে যেতে থাকে। এই প্রবণতা বাজার ও বিনিয়োগকারীদের জন্য ভয়ানক ক্ষতিকর।

তিনি মার্চেন্ট ব্যাংকগুলোর দায়িত্বশীল আচরণ নিশ্চিতে বিএমবিএকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মত বিনিময় সভায় বিএমবিএর কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রহিম এফসিএ, এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী মাহবুব হোসেন মজুমদার, সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী, সহ-সভাপতি জেবুন্নেসা আলো, যুদ্ম সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ, কার্যকরি কমিটির সদস্য আলমগীর হোসেন, রোকন মাহমুদ, রফিকুল ইসলাম, বাবুল চন্দ্র বর্মণ, মুস্তাফিজুর রহমান, হুমায়ুন কবির, সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি এম এম মাসুদ, সাবেক কার্যকরি সদস্য মাহফুজুল ইসলাম ও ইব্রাহিম হোসেন অভি উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল

একসময় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মডেল শ্রদ্ধা দুবে। তবে ক্...

ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের বাংলাদেশ সফর ঘিরে ভক্তদের মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা