বাণিজ্য

চামড়া খাত থেকে সর্বোচ্চ রিটার্ন 

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে দিন যত যাচ্ছে সূচক লেনদেন বাজার মূলধনে তত রেকর্ড গড়ছে। এমন বাজারে চামড়া খাতে বিনিয়োগকারীরা সর্বোচ্চ রিটার্ন পেয়েছেন। আলোচ্য সময়ে এ খাত থেকে ৫ দশমিক ৫ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, পুঁজিবাজারে ২০ খাতে তালিকাভুক্ত কোম্পানির মধ্যে গত সপ্তাহে বিনিয়োগকারীরা ১০ থেকে রিটার্ন পেয়েছেন। এরমধ্যে সর্বোচ্চ রিটার্ন পাওয়া চামড়া খাতের বাজার মূলধনের পরিমাণ ৩ হাজার ২৮৮ কোটি টাকা।

এরপর যে খাত থেকে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছে তা হলো কাগজ ও প্রকাশনা খাত। এখাতের রিটার্নের হারও ৫ দশমিক ১ শতাংশ। যা আমানতের সুদের হারের চেয়ে বেশি। এখাতের বাজার মূলধনের পরিমাণ ২ হাজার ৪৫৭ কোটি টাকা। রিটার্নের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে সিরামিক খাত। খাতটির রিটার্নের হার ৪ দশমিক ২ শতাংশ।

এছাড়া, খাদ্য ও আনুষাঙ্গিক এবং সেবা-আবাসন প্রত্যেক খাত থেকে বিনিয়োগকারীরা ৩ দশমিক ৩ শতাংশ রিটার্ন পেয়েছেন। সিমেন্ট খাত থেকে বিনিয়োগকারীরা ৩ দশমিক ১ শতাংশ, জ্বালানি খাত থেকে ২ শতাংশ, ফার্মাসিউটিক্যালস খাত থেকে ১ শতাংশ, বিবিধ খাত থেকে শূণ্য দশমিক ৯ শতাংশ, টেলিকমিউনিকেশন খাত থেকে দশমিক ৩ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

যেসব খাত থেকে বিনিয়োগকারীরা গত সপ্তাহে রিটার্ন পায়নি সেগুলো হলো- প্রকৌশল খাত, ব্যাংক খাত, মিউচ্যুয়াল ফান্ড, আইটি, বস্ত্র, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, জীবন বিমা, ভ্রমন ও আবাসন, সাধারন বিমা, পাট খাত।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা