বাণিজ্য

ভারত থেকে আসছে মরিচ তবুও কমছে না দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে কাঁচা মরিচের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দাম স্বাভাবিক রাখার জন্য দেড়মাস পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এতে করে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

আমদানি হওয়া কাঁচা মরিচ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। তবে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ থেকে ১১০ টাকা। এতে করে বিপাকে রয়েছেন সাধারণ ক্রেতারা।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানিয়েছেন, কাঁচা মরিচ একটি নিত্য প্রয়োজনীয় পণ্য। দাম কিছুটা দেশের বাজারে বৃদ্ধি পেয়েছে। দাম স্বাভাবিক রাখার জন্য বন্দরের আমদানিকারকরা আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে।

নওগাঁ, কুষ্টিয়া, মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচ উৎপাদন হয়ে থাকে। তবে অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যহত হয়েছে। এ কারণে দেশের বাজারে দেশিয় কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। যার জন্য কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় দেশের বাজারে মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে ভারত থেকে ফের মরিচ আমদানি করা হয়েছে। এতে দেশের বাজারে দামের যে ঊর্ধ্বমুখী ভাব ছিল তা নিয়ন্ত্রণে আসবে।

হিলি কাস্টমসের তথ্য মতে হিলি স্থলবন্দর দিয়ে চলতি মাসে ৫টি ভারতীয় ট্রাকে ৩০ দশমিক ৯৬ মেট্রিকটন কাঁচা মরিচ ভারত থেকে আমদানি হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা