বাণিজ্য

আইসিএসবি’র ১১তম বার্ষিক সাধারণ সভা  

নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার (২৫ সেপ্টেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ (এফসিএমএ) (এফসিএস) উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন এবং কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

আইসিএসবি এর প্রেসিডেন্ট প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জিত সফলতা তুলে ধরেন। তার মধ্যে তিনি ৭ম কর্পোরেট গভারনেন্স এ্যাওয়ার্ড প্রোগ্রাম, ওয়ার্কসপ, ওয়েবিনার, আলোচনা সভা এবং সিপিডি সেমিনারের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, এছাড়াও ইন্সটিটিউট কর্পোরেট সেক্রেটারিদের জন্য দুটি নতুন সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড চূড়ান্ত ও প্রকাশ করেছে। আইসিএসবির সাম্প্রতিক উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে, জব পোর্টাল চালু করার মাধ্যমে ডিজিটালাইজেশন, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সিস্টেম এবং আকর্ষণীয় ওয়েবসাইট। ইন্সটিটিউট সাম্প্রতিক কালের কর্পোরেট জগতের নতুন চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে তার সিলেবাস আপডেট করেছে। ইনস্টিটিউটের প্রেসিডেন্ট কর্পোরেট জগতের বৈশ্বিক চ্যালেঞ্জ সমূহের যথাযথ মোকাবেলার জন্য সদস্যবৃন্দের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে ইন্সটিটিউট এর বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

সেলিম আহমেদ এফসিএস, ট্রেজারার, আইসিএসবি’র ৩১শে ডিসেম্বর ২০২০ এ সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী উপস্থাপন করেন। সভায় সদস্যবৃন্দ উপস্থাপিত কাউন্সিল প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরণী অনুমোদন করেন।

এছাড়া আইসিএসবি হল দেশের একমাত্র প্রতিষ্ঠান যা বাংলাদেশের চার্টার্ড/কোম্পানি সেক্রেটারিদের পেশার বিকাশ, প্রচার ও মান নিয়ন্ত্রণ করে। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি সংবিধিবদ্ধ ইনস্টিটিউট যা দেশের কর্পোরেট গভর্নেন্সকে প্রচার এবং মান নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভুমিকা পালন করে।

উক্ত বার্ষিক সাধারন সভায় উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। তারা ইনস্টিটিউটের সার্বিক সফল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কাউন্সিল সদস্যদের সফলতার জন্য অভিনন্দন জ্ঞাপন করেন । উপস্থিত সদস্যবৃন্দ প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে মূল্যবান পরামর্শ প্রদান করেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা