বাণিজ্য

পর্যাপ্ত পরিমাণ চিনি ও ভোজ্যতেল মজুত আছে

নিজস্ব প্রতিবেদক: দেশে চাহিদার চেয়েও পর্যাপ্ত পরিমাণে চিনি ও ভোজ্যতেলের মজুত আছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

বুধবার (২৫ আগস্ট) ব্যবসায়ী ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্যসচিব বলেন, দেশে চাহিদার চেয়ে বেশি পণ্য মজুত আছে। স্থানীয়ভাবে কেউ যাতে মজুতকারী বা অতিরিক্ত মুনাফা করতে না পারে সে ব্যাপারে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয়েছে। কোথাও অস্বাভাবিক মজুত কিংবা অস্বাভাবিক দামে এসব পণ্য বিক্রি করা হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।

বাণিজ্যসচিব আরও বলেন, আন্তর্জাতিক বাজারে চিনি ও ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম বেড়েছে। এরপরেও বিষয়টা কঠোরভাবে মনিটর করা হচ্ছে। কেউ অন্যায়ভাবে অস্বাভাবিক মজুত গড়ে তুললে কিংবা দাম বাড়ানো হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিশেষ করে কোভিডকালীন সময়ে মানুষের যাতে ভোগান্তি না হয় সে ব্যাপারে সরকার সজাগ রয়েছে।

তপন কান্তি ঘোষ আরও বলেন, মুক্তবাজার অর্থনীতির কারণে ব্যবসায়ীদের সমন্বয়ে সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে সভা ডাকা হয়েছে। ভোজ্যতেলের ও চিনির দাম বৃদ্ধির বিষয়ে সচিব বলেন বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং এ ব্যাপারে কঠোর মনিটর করা হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে দেশে দাম বেড়ে যাওয়া বিষয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন বিষয়টি কঠোরভাবে মনিটর করা হচ্ছে। আমদানিকারকেরা বলছেন এ বিষয়টি তাৎক্ষণিকভাবে বানানো হবে না।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্যারিফ কমিশন, বাংলাদেশ ট্রেনিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন মিল মালিক পাইকারি ও খুচরা ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা