বাণিজ্য

পেট্রোবাংলা-তিতাসের ২০ জনকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরীসহ তিতাস-পেট্রোবাংলার ২০ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ আগস্ট) এক নোটিশে ৫ থেকে ৯ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাদের সময় দেয়া হয়েছে।

যাদের বক্তব্য গ্রহণ করা হবে তারা হলেন- সিনিয়র সুপারভাইজার হারুণ আল রশিদ, সিনিয়র বিক্রয় সহকারী ফয়েজ আহমেদ লিটন, বিবিএ সহ-সভাপতি জাকির হোসেন, সিনিয়র বিক্রয় প্রতিনিধি ফারুক আহম্মেদ, সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার মোর্শেদ, উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপক মো. আবদুল মান্নান, পার্সোনাল শাখার ব্যবস্থাপক হাসিবুর রহমান, কোম্পানি সচিব (মহাব্যবস্থাপক) মাহমুদুর রব ও করোশন কন্ট্রোল শাখা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান।

এছাড়া- মহরম আলী, মইনুল মোস্তাক, মো. আইয়ুব খান চৌধুরী, মো. মিজানুর রহমান, মো. জাকির হোসেন, মো. আবু সাইদ, মো. মফিজ ও মো. মানিক মিয়ার নাম রয়েছে।

দুদক সূত্রে জানা যায়, এরই মধ্যে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ৩০ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এ অভিযোগের অনুসন্ধানে মোট ১০ কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য গ্রহণ করা হয়েছে।

বর্তমানে তাদের বক্তব্য ও সরবরাহকৃত রেকর্ডপত্র যাচাইয়ের কাজ চলছে বলে জানা যায়। সেসব জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বাকী ২০ জন কর্মকর্তা ও কর্মচারীকে দুদক কার্যালয়ে হাজির হয়ে তাদের বক্তব্য প্রদানের জন্য নোটিশ দেন তদন্ত কর্মকর্তা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা