বাণিজ্য

রূপালী ব্যাংকের মুনাফা বেড়েছে

সান নিউজ ডেস্ক : চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে রূপালী ব্যাংক লিমিটেড। বছরের প্রথম ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৬ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন, ২১ পর্যন্ত ৬ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ০.৩৭ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৬ টাকা বা ১৬ শতাংশ।

শুধু চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন, ২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৫ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ০.১৫ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.১০ টাকা বা ৬৭ শতাংশ।

গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬.৪৯ টাকা।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা