বাণিজ্য

চাল আমদানিতে ফের কমলো শুল্ক

নিজস্ব প্রতিবেদক: বেসরকারিভাবে চাল আমদানিতে আবারো শুল্ক কমানো হয়েছে। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে এবার ১০ শতাংশ শুল্ক কমালো সরকার। সব ধরনের সেদ্ধ ও আতপ চাল আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ১৫ শতাংশ শুল্কে আমদানি করা যাবে। এর আগে শুল্ক ছিল ২৫ শতাংশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে ১০ শতাংশ কমানো হলো। ফলে ১৫ শতাংশে দাঁড়ালো আমদানি শুল্ক। পাশাপাশি চাল আমদানিতে সব ধরনের নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমদানির আগে প্রতিটি চালানের জন্য খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তার লিখিত অনুমোদন নিতে হবে। বাসমতি বা সুগন্ধযুক্ত চাল ২৫ শতাংশ শুল্কেই আমদানি করতে হবে।

এদিকে চলতি বছরের শেষে আমন ধান ওঠার আগ পর্যন্ত বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি করতে চায় সরকার। বৃহস্পতিবার (১২ আগস্ট) এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ভোক্তা ও কৃষকের স্বার্থরক্ষার জন্য সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী বলেন, চালের বাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপ নেয়া হচ্ছে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বেসরকারিভাবে চাল আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা