বাণিজ্য

ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে বুধবার (১১ আগস্ট) দিনের শুরুতে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। তবে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন লেনদেনের শুরুতে ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে যায়। ফলে প্রথম ১০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ১৫ পয়েন্ট কমে যায়।

তবে কয়েক মিনিটের মধ্যে ঘুরে দাঁড়ায় বাজার। লেনদেনে অংশ নেয়া একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ১০টা ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ৩৪ পয়েন্ট বেড়ে যায়। অবশ্য সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বেশি সময় স্থায়ী হয়নি।

বেলা ১১টার পর শেয়ারবাজারে ব্যাপক দরপতন দেখা দেয়। দেখতে দেখতে প্রায় সবকটি প্রতিষ্ঠান পতনের তালিকায় নাম লেখায়। এতে একপর্যায়ে ডিএসইর প্রধান সূচক ৬০ পয়েন্ট পড়ে যায়।

এ পরিস্থিতিতে লেনদেনের শেষদিকে বড় মূলধনের কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে। ফলে বড় পতন থেকে বের হয়ে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স পাঁচ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৬২৩ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দুই হাজার ৩৯৭ পয়েন্টে অবস্থান করছে। ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক এক পয়েন্ট বেড়ে এক হাজার ৪৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

সবকটি মূল্য সূচক বাড়লেও ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সব খাত মিলে বাজারটিতে ১১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২৩৬টির দাম কমেছে ও ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারটিতে দিনভর লেনদেন হয়েছে দুই হাজার ২১২ কোটি ৮৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় দুই হাজার ৮৪০ কোটি ১১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৬২৭ কোটি ২২ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ২০০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ৯৭ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং।

এছাড়াও ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লাফার্জহোলসিম, ইসলামিক ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা, অ্যাপোল ইস্পাত, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা ও জিপিএইচ ইস্পাত।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে দুই পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৭ কোটি ৪৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮৪টির এবং ৪৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল

একসময় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মডেল শ্রদ্ধা দুবে। তবে ক্...

ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের বাংলাদেশ সফর ঘিরে ভক্তদের মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা