বাণিজ্য

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

সান নিউজ ডেস্ক : সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ চিত্র দেখা যায়। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৮ জুন) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৯৩ ও ২১৭৮ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩১৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭৬টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কম্পানির শেয়ারের দর।

লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আনোয়ার গ্লভ্যানাইজিং, মালেক স্পিনিং, বেক্সিমকো লিমিটেড, কুইন সাউথ, ডাচ বাংলা ব্যাংক, মতিন স্পিনিং, রিং সাইন, আলিফ ও ডিএসএসএল।

লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ২৯ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা