বাণিজ্য

সাড়ে ১০ বছরে রেকর্ড পরিমাণ লেনদেন

নিজস্ব প্রতিবেদক : বাজেট ঘোষণার পর দেশের প্রধান শেয়ারবাজারে রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে। গত সাড়ে ১০ বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই পরিমাণ লেনদেন হয়নি।

সোমবার (৭ জুন) প্রথম আধা ঘণ্টার লেনদেনেই ডিএসই’তে সাড়ে ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এতে করে প্রধান মূল্য সূচকে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

গত বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার এই বাজেটে করপোরেট কর হার কমানোর প্রস্তাব দেয়া হয়।

তবে কালো টাকার বিষয়ে কিছুই বলেননি অর্থমন্ত্রী। এজন্য ধরে নেয়া হচ্ছে, চলতি অর্থবছরে মাত্র ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ আর থাকছে না।

২০১০ সালের ৬ ডিসেম্বরের পর ডিএসই’তে রেকর্ড লেনদেনে প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্টে বেড়ে যায়। তবে বেশকিছু প্রতিষ্ঠানের দরপতন হওয়ায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কমে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ ১ পয়েন্ট কমেছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৭ পয়েন্ট।

ডিএসই’তে লেনদেনে অংশ নেয়া ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬টির। আর ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪৫৮ কোটি ৭৭ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২১ কোটি ৪২ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১৩৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা